1 Answers

উদ্দীপকে মাসলোর তত্ত্ব অনুযায়ী বাড়ি ও গাড়ি মি. করিমের বর্তমান সামাজিক চাহিদা পূরণে সহায়ক হয়েছে- বক্তব্যটি যথার্থ। সামাজিক চাহিদা বলতে মানুষের মধ্যকার বন্ধুত্ব, স্নেহ-মমতা, প্রীতি- ভালোবাসা ইত্যাদির চাহিদাকে বোঝায়।

উদ্দীপকে মি. করিমের বাড়ি হওয়ায় এখন তিনি বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে বাসায় দাওয়াত করে আনেন। আগে ভাড়া নেওয়া ছোট বাসায় তার এ সুযোগ তেমন হয়নি। গাড়ি হওয়ায় তিনি গ্রামেব বাড়িতে যান এবং সবার সাথে যোগাযোগ রাখেন। অর্থাৎ মি. করিমের গাড়ি-বাড়ি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক স্থাপন ইত্যাদি সামাজিক চাহিদার অন্তর্ভুক্ত। এ পর্যায়ে কর্মী তার পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সহকর্মী ও উর্ধ্বতন নির্বাহী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিলেমিশে চলতে চায়। কর্মীদের এসব চাহিদা পূরণ না হলে তারা অসন্তুষ্টি প্রকাশ করে এবং প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে বিরুদ্ধাচরণ করতে পারে। 

পরিশেষে বলা যায়, মানুষের অভাব পূরণের মাধ্যমেই তাকে প্রেষণা প্রদান করা হয়ে থাকে। সামাজিক চাহিদা সমাজের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

5 views

Related Questions