1 Answers
উদ্দীপকের মি. ইসলামকে কর্মীদের কাজে আগ্রহী করে তোলার ক্ষেত্রে অনার্থিক প্রেষণার পাশাপাশি আর্থিক প্রেষণার ক্ষেত্রেও মনোযোগ দিতে হবে।
অর্থ বা আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। মানুষের জীবনে সীমাহীন অভাব লক্ষণীয়। তার অভাব পূরণ অর্থের সাথে সম্পৃক্ত। অর্থের সাহায্যে এসব অভাব পূরণ করা হয়ে থাকে।
উদ্দীপকে দেখা যায়, মি. ইসলামের কারখানায় অনেক লোক কাজ শিখে দক্ষ হয়েছিল। সবার সাথে তার আন্তরিক সখ্যতা ছিল। ইদানীং লক্ষ করেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত কিছু কারিগর প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে। এতে তিনি দারুণভাবে ক্ষুব্ধ। তার প্রতিষ্ঠানের এ পরিস্থিতিতে কর্মীদেরকে দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বেতন প্রদান করতে হবে। দরকার হলে ওভারটাইমের ব্যবস্থা করে তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হবে। বছর শেষে বোনাস প্রদান করা যেতে পারে। তাদেরকে অগ্রিম অর্থ প্রদান করে সহজ শর্তে ঋণ প্রদান করা যায়। বাসস্থান, চিকিৎসা, পরিবহনের অসুবিধা হলে এগুলোর জন্য ভাতাও প্রদান করা যায়। পদোন্নতি প্রদান করা যায় এতে কর্মীদের মনে উৎসাহ জোগায়।
অতএব, কর্মীদের ধরে রাখতে মি. ইসলামের উপর্যুক্ত প্রেষণাদানের পদ্ধতির প্রতি বিশেষ নজর দিতে হবে। এতে তার প্রতিষ্ঠানে কর্মিগণ মনোযোগ দিয়ে কাজ করবে এবং আশানুরূপ উৎপাদন হবে।