1 Answers

কারিমার কর্মকাণ্ডের বিষয়ে তার মায়ের বক্তব্য যথার্থ ও সঠিক বলা যায়।

যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ ও তাঁর রাসুল (স.)-এর নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদাহ বলে। আর আখলাকে হামিদাহর অন্যতম একটি গুণ হলো শালীনতা।

উদ্দীপকে কারিমা পর্দার বিধান অনুযায়ী শালীন পোশাক পরিধান করে। তার এ কর্মকাণ্ড সম্পর্কে তার মা যে মন্তব্য করেছে তা সমর্থনযোগ্য। কেননা মহান আল্লাহ পবিত্র কুরআনে পর্দার আয়াত নাজিল করে বলেছেন, নারীরা যেন তাদের মাথাসহ সমস্ত শরীর ঢেকে রাখে। শালীন পোশাক দ্বারা সমস্ত শরীর ঢেকে রাখা নারীদের জন্য ফরজ। এভাবে পর্দা মেনে চললে নারীদের শালীনতা রক্ষা পাবে। আর এজন্যই কারিমার মা শালীনতা রক্ষায় পর্দার কথা বলেছেন।

পরিশেষে বলা যায়, ইসলামে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা তথা সর্বক্ষেত্রে শালীনতা বজায় রাখার নির্দেশ রয়েছে। আর পর্দা মেনে চলার দ্বারা শালীনতা রক্ষা হয়। তাই কারিমার শালীন পোশাক পরার ব্যাপারে তার মায়ের বক্তব্যটি সম্পূর্ণ যথার্থ ও সঠিক হয়েছে।

5 views

Related Questions