1 Answers

শাহীন সাহেব বলেন খাদ্য প্রস্তুত ও পরিবেশনে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। তার বক্তব্যটি যথার্থ।

শাহীন সাহেবের ফাস্টফুডের দোকানের কর্মচারীরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন নয়। তারা নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করে। হাত ভালোভাবে না ধুয়ে সে হাত দিয়ে খাবার রান্না করলে রোগ জীবাণুর সংক্রমণ হয়ে খাদ্য দূষিত হয়। এজন্য শাহীন সাহেবের দোকানের রন্ধনকারীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত উন্মুক্ত খাবারে মশা, মাছি বসে সহজে রোগ সংক্রমণ হতে পারে। খাবারে যেন মশা, মাছি বসতে না পারে সেজন্য খাবার ভালোভাবে ঢেকে রাখতে হবে। খাদ্য প্রস্তুত করার পূর্বে দা, থালা, বাসন, প্রস্তুতকারীর হাত বিশুদ্ধ পানি দ্বারা উত্তমরূপে ধুয়ে নিতে হবে। নোংরা বা দূষিত পানি যেন খাদ্য প্রস্তুতের সময় ব্যবহার করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে পাত্রে খাদ্য রান্না বা পরিবেশন করা হবে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। রান্নাঘরে যথেষ্ট আলো বাতাসের প্রবাহ রাখতে হবে। স্যাঁতসেতে স্থানে জীবাণুর আক্রমণ বৃদ্ধি পায়। কাঁচা খাদ্য খাবার আগে ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন অথবা রান্নার পূর্বে সবজি ১০/১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে রান্না করা দরকার। রোগ সংক্রমণ ও জীবাণু দ্বারা যেন খাদ্য দূষিত না হয় সেজন্য স্বাস্থ্যবিধি পালন করা আবশ্যক।

খাদ্য প্রস্তুত ও পরিবেশনে উপরিউক্ত নিয়ম-কানুন মেনে চললে রোগব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব হবে। সুতরাং, শাহীন সাহেবের বক্তব্যটি যথার্থ।

7 views

Related Questions