1 Answers
নবি-রাসুলগণের আগমনের ব্যাপারে সেলিমের বক্তব্য যথার্থ নয়। বরং তা পবিত্র কুরআন ও হাদিসের পরিপন্থি।
সেলিম মন্তব্য করে, নবি-রাসুলগণের আগমনের ধারা অব্যাহত থাকাই যুক্তিযুক্ত। সেলিমের এ মন্তব্য তার নিজস্ব খেয়ালপ্রসূত। তার এ বক্তব্যের সাথে কুরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নেই। কারণ কুরআন ও হাদিসের বর্ণনা মতে, নবুয়তের ধারা হযরত মুহাম্মদ (স.)-এর আগমনের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
যুগে যুগে মানুষের নিকট মহান আল্লাহ তায়ালার বাণী পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য নবি-রাসুল আগমন করেছেন। রাসুল (স.)- এর মাধ্যমে রিসালাতের এ ধারার পরিসমাপ্তি ঘটেছে। নবুয়তের এ ধারা বন্ধ হয়ে যাওয়াকে খতমে নবুয়ত বলে। খতমে নবুয়তে বিশ্বাস ইমানের অন্যতম অঙ্গ। খতমে নবুয়তে অবিশ্বাসী ইমানদার হতে পারে না। যেমনটি আমরা দেখতে পাই উদ্দীপকের সেলিমের মনোভাবে। আল্লাহ তায়ালা বলেন, "মুহাম্মদ (স.) তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল-আহ্যাব : ৪০)
আমাদের প্রিয়নবি (স.) হলেন খাতামুন নাবিয়ি্যন। তিনি সর্বশেষ নবি। তাঁর পরে আর কোনো নবি নেই। কিয়ামত পর্যন্ত আসবেনও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভন্ড, মিথ্যাবাদী ও প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছে। কেননা মহানবি (স.) বলেছেন, "আমিই শেষ নবি। আমার পরে কোনো নবি নেই।” (সহিহ মুসলিম)
উপরিউক্ত আলোচনায় এটাই প্রমাণিত হয়, সেলিমের মন্তব্য মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত।