1 Answers

বেড়াতে যাওয়ার আগে সবার সাথে আলোচনার মূল কারণ সবার মতামতের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। 

যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সিদ্ধান্ত গ্রহণকারীকে কয়েকটি বিষয় অনুসরণ করতে হয়। যেমন- সমস্যার স্বরূপ উপলব্ধি, বিকল্প অনুসন্ধান, বিকল্পসমূহ সম্পর্কে চিন্তা, একটি সমাধান গ্রহণ এবং গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। এর মাধ্যমে একটি সিদ্ধান্ত অধিক ফলপ্রসূ হয়।

উদ্দীপকে মহিউদ্দিন সাহেব সিলেট বেড়াতে যাওয়ার আগে সবার সাথে আলোচনা করেন। সকলে যাতায়াতের মাধ্যম ও এর সুবিধা-অসুবিধা নিয়ে মতামত প্রকাশ করে। বেড়াতে যাওয়ার আগে এ ধরনের আলাপ- আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা গৃহ ব্যবস্থাপনার একটি অন্যতম পর্যায়। অর্থাৎ বেড়াতে যাওয়ার আগে সবার সাথে আলোচনার মূল কারণ হলো সিদ্ধান্ত গ্রহণ করা। কারণ গৃহ ব্যবস্থাপনার প্রতি স্তরে বা ধাপে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। একটি পরিবার যেকোনো সময় পরিবর্তিত অবস্থা বা সমস্যার সম্মুখীন হয়। এ অবস্থা মোকাবিলা করার জন্য বিভিন্ন বিকল্প পন্থা থেকে সবচেয়ে উত্তম পন্থাটি বেছে নেওয়াটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ।

5 views

Related Questions