1 Answers
উদ্দীপকে আলমের বেড়াতে যাওয়ার স্থানটি বাংলাদেশের টারশিয়ারি যুগের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অন্তর্ভুক্ত।
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিওডং (বিজয়), যার উচ্চতা ১,২৩১ মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং যার উচ্চতা ১২৩০ মিটার। এছাড়া এ অঞ্চলের আরও দুটি উচ্চতর পাহাড় চূড়া হচ্ছে মোদকমুয়াল এবং পিরামিড। উদ্দীপকের আলমও বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে যায় এবং সেখানে দেশের সর্বোচ্চ পাহাড় তাজিওডং (বিজয়) সহ অনেক পাহাড় দেখে।
অতএব, আলমের বেড়াতে যাওয়ার স্থানটি টারশিয়ারি যুগের দক্ষিণ- পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অন্তর্গত।