মি. লিটনের ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
মি. লিটনের ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলকে নির্দেশ করে।
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এরূপ ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত। দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত। আবার বনভূমির শ্রেণিবিভাগে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি এলাকা হিসেবে শ্রেণিকরণ করা হয়। এসব বনভূমির পাতা একত্রে ফোটেও না, ঝরেও না। ফলে সারাবছর বনগুলো সবুজ থাকে। উদ্দীপকের মি. লিটন যে স্থানে বেড়াতে গিয়েছেন সেখানকার বনাঞ্চল সারা বছর সবুজ থাকে এবং পাহাড়গুলো বেলে ও শেল পাথর দ্বারা গঠিত।
এরূপ বৈশিষ্ট্য থেকে সহজেই প্রমাণিত হয় যে, উক্ত স্থানটি হলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল।