1 Answers
মারিয়ার ভ্রমণকৃত অঞ্চল হলো খাগড়াছড়ি, যা পাহাড়ি অঞ্চল। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অন্তর্গত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। উদ্দীপকের মারিয়ার নানার বাড়ি খাগড়াছড়ি জেলায়। এখানে এসে সে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ দেখতে পেল। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিওডং, যার উচ্চতা ১,২৩১ মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিওক্রাডং, যার উচ্চতা ১,২৩০ মিটার। এছাড়াও এ অঞ্চলের আরও দুটি উচ্চতর পাহাড় চূড়া হচ্ছে- মোদকমুয়াল (১,০০০ মিটার) ও পিরামিড্ (৯১৫ মিটার)। এ অঞ্চলের পাহাড়গুলো বেলে - পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত।
4 views
Answered