1 Answers
নাইজেলের দ্বিতীয় পর্যায়ে ভ্রমণকৃত দেশটি হলো ভারত।
নাইজেলের দ্বিতীয় পর্যায়ে ভ্রমণকৃত, দেশটিতে ডিসেম্বর মাসে শীতকাল শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতেও ডিসেম্বর মাসে শীতকাল শুরু হয়। বিশাল আয়তনের দেশ ভারতের জলবায়ু বিচিত্র। ভারত মৌসুমি অঞ্চলে অবস্থিত। ফুলে দেশের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি মৌসুমি বায়ুপ্রবাহের চপির সম্পূর্ণ নির্ভরশীল। উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের ওপর নির্ভর করে ভারতের ঋতুগুলো হলো- শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল। এবং শরৎ ও হেমন্তকাল। ভারতে শীতকাল ডিসেম্বর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয়। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত স্থায়ী হয়। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে এবং অক্টোবর-নভেম্বর দুই মাস শরৎ ও হেমন্তকাল বিরাজ করে। পরিশেষে বলতে পারি, উদ্দীপকে নাইজেল দ্বিতীয় পর্যায়ে ভারতে গিয়েছিল।