1 Answers
উদ্দীপকে তমালের ভ্রমণকৃত নদীটি হলো পশুর নদী।
খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী। এটি আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয়ের ডানদিক দিয়ে মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। প্রায় ১৪২ কিলোমিটার দীর্ঘ ও ৪৬০ মিটার থেকে ২.৫ কিলোমিটার প্রস্থ এই নদীর গভীরতা এত বেশি যে, সারা বছর সমুদ্রগামী জাহাজ এর মোহনা দিয়ে অনায়াসে মংলা সমুদ্রবন্দরে প্রবেশ করতে পারে। খুলনা- বরিশাল নৌপথ হিসেবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অতএব নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকের তমাল পশুর নদীতেই নৌভ্রমণে বের হয়েছিল।
5 views
Answered