1 Answers

তমালের সংরক্ষণ করা সম্পদটি জাতীয় বা রাষ্ট্রীয় বা সমষ্টিগত সম্পদ। 

উদ্দীপকের তমাল স্কাউট দলের সদস্য। সে স্কুলে আসা-যাওয়ার পথে রাস্তার ধারে একটি পানির ট্যাপ রয়েছে। যেটি প্রায়ই খুলে রাখা হয়। সেটি সে বন্ধ করে। এখানে উল্লিখিত সম্পদ হলো পানি এবং এই পানি উক্ত সমাজের সকলে সম্মিলিতভাবে ভোগ করে। প্রতিটি মানুষই তার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত এই পানি ব্যবহার করে থাকে। তাই সমাজের সকলেরই এর ওপর সমান অধিকার ও কর্তব্য রয়েছে। এটি সমাজের সকলের অধীন। এ ধরনের সম্মিলিত সম্পদকে সমষ্টিগত সম্পদ বলা যায়।

4 views

Related Questions