1 Answers
উদ্দীপকে উল্লিখিত নদীটি সমষ্টিগত সম্পদ। বিস্তৃত অর্থে এটি প্রাকৃতিক জাতীয় সম্পদ।
সমাজের সকল নাগরিক সম্মিলিতভাবে যেসব সম্পদ ভোগ করতে পারে যেসব সম্পদকে সমষ্টিগত সম্পদ বলা হয়। এরূপ সম্পদের ওপর সকল নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব রয়েছে। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, সরকারি পার্ক, সরকারি হাসপাতাল ও স্কুলসহ রাষ্ট্রীয় মালিকানাধীন সকল প্রাকৃতিক সম্পদ যেমন- বনাঞ্চল, খনিজ সম্পদ, নদনদী, খাল ইত্যাদি সমষ্টিগত সম্পদ। উদ্দীপকের নদীটিও এরূপ সমষ্টিগত সম্পদের একটি উদাহরণ। এসব সম্পদ সমষ্টিগত হওয়ায় শুধুমাত্র সরকারকে নয় রাষ্ট্রের নাগরিদেরকেও এগুলো সংরক্ষণ বিশেষ যত্নবান হতে হয়।
4 views
Answered