1 Answers
উন্নয়নের মাত্রার ভিত্তিতে উদ্দীপকে উল্লিখিত দেশটি উন্নত দেশের পর্যায়ভুক্ত।
অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলে উন্নত দেশ। উন্নত দেশগুলোর জনগণের মাথাপিছু আয় বেশি। মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি এবং সে কারণে জীবনযাত্রা অত্যন্ত উন্নত। এসব দেশে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত, শিল্পখাত সম্প্রসারিত, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল। দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। শিক্ষার প্রসারের ফলে জ্ঞান-বিজ্ঞানও দ্রুত প্রসার লাভ করে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় দেশসমূহ, যেমন- ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ডস, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, এশীয় দেশসমূহের মধ্যে জাপান ইত্যাদি বিশ্বের উন্নত দেশ। উদ্দীপকে নুহা উচ্চতর ডিগ্রি গ্রহণের জন্য এমন একটি দেশে গিয়েছে যে দেশের মাথাপিছু আয় ৮৫ হাজার ডলার। দেশটি শিল্পনির্ভর এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত। এসবই উন্নত দেশের বৈশিষ্ট্য। আর এসব বৈশিষ্ট্য উদ্দীপকের দেশটিতে বিরাজমান থাকায় দেশটিকে উন্নত দেশ বলা যায়।