উদ্দীপকে 'X' নামক দেশটি অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে কোন শ্রেণিভুক্ত দেশ? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের 'X' নামক দেশটি অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে উন্নত দেশের শ্রেণিভুক্ত।
অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এ উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে 'এমন দেশকে বলে উন্নত দেশ। উন্নত দেশসমূহের জনগণের মাথাপিছু আয় খুব বেশি। মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি এবং সে কারণে জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। উন্নত দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। শিক্ষার প্রসারের ফলে জ্ঞান-বিজ্ঞানও দ্রুত প্রসার লাভ করে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় দেশসমূহ যেমন- ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, এশীয় দেশসমূহের মধ্যে জাপান ইত্যাদি বিশ্বের উন্নত দেশ। উদ্দীপকের সাদিয়া বাংলাদেশ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে 'X' নামক দেশে পড়াশুনা করতে গিয়ে দেখতে পান সেখানকার আর্থসামাজিক অবস্থা বেশ ভালো, কৃষিতে ট্রাক্টর ও উন্নত বীজ ব্যবহার করা হয় এবং রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল। এসব বৈশিষ্ট্য উন্নত দেশের ক্ষেত্রেই লক্ষ করা যায়। উন্নত দেশে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত, শিল্পখাত সম্প্রসারিত, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল।
তাই বলা যায়, উদ্দীপকের 'X' নামক দেশটি অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে উন্নত শ্রেণিভুক্ত দেশ।