উন্নয়নের মাত্রার ভিত্তিতে 'Q' কে কোন আয়স্তরের দেশ হিসাবে অন্তর্ভুক্ত করা যায়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উন্নয়নের মাত্রার ভিত্তিতে প্রদত্ত ছকের 'Q' কে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা যায়।
মধ্যম আয়ের দেশসমূহ সাধারণত উন্নয়নশীল দেশ, যাদের মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম হলেও বর্ধনশীল রয়েছে। অনুন্নত দেশসমূহের সাথে এ জাতীয় দেশের পার্থক্য হলো এসব দেশ পরিকল্পিত উপায়ে উন্নয়ন কর্মসূচির মাধ্যমে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে ও তা বৃদ্ধির প্রবণতা সৃষ্টি হয়েছে। মধ্য আয়ের দেশগুলোর আয়ভিত্তিক শ্রেণি হলো ১০০৬ ডলার থেকে ১২২৭৫ ডলার পর্যন্ত। তবে এ ব্যাপক ব্যবধানের পরিসর কমাতে আবার উচ্চ মধ্যম আয়ের দেশ ও নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে একে বিভাজন করা হয়। সেক্ষেত্রে উচ্চ মধ্যম আয়ের দেশের আয় ধরা হয় ৩৯৭৬ ডলার থেকে ১২২৭৫ ডলার আর নিম্ন মধ্যম আয়ের দেশ হলো ১০০৬-৩৯৭৫ ডলার মাথাপিছু আয়ের দেশ। উচ্চ মধ্যম আয়ের দেশগুলোর অবস্থান উন্নত ও এসব দেশে জনগণের মৌলিক অধিকার অনেকটাই পূরণ হয়েছে।
উদ্দীপকের ছকে 'Q' দেশটির মাথাপিছু আয় দেখানো হয়েছে ৭,৯০০ মার্কিন ডলার, যা মধ্যম আয়ের দেশের অন্তর্ভুক্ত। আরও গভীর পর্যালোচনায় দেশটিকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা যায়।