1 Answers

উন্নয়নের মাত্রার ভিত্তিতে মি. ইমনের দেশটি একটি অনুন্নত দেশ।

উন্নত দেশসমূহের মাথাপিছু আয় ৪০,০০০ থেকে ৮৫,০০০ মার্কিন ডলারের মধ্যে (ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট-২০১২)। অপরদিকে, অনুন্নত দেশসমূহের মধ্য ২০০ ইউএস ডলারের চেয়েও কম মাথাপিছু আয়ের দেশ রয়েছে। মি. ইমনের দেশটির মাথাপিছু আয় ৬৪০ ইউএস ডলার যা একটি নিম্ন আয়ের দেশ নির্দেশ করে। উন্নয়নের মাত্রার ভিত্তিতে এ দেশটি একটি উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশসমূহের মধ্যে অনুন্নত দেশের অধিকাংশ বৈশিষ্ট্য বিদ্যমান। এসব দেশের মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় অনেক কম হয়ে থাকে। কৃষির প্রাধান্য, শিল্পে অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব, নিম্ন শিক্ষাহার, কম মূলধন, দারিদ্র্য প্রভৃতি উন্নয়নশীল দেশের প্রধান প্রধান অর্থনৈতিক বৈশিষ্ট্য।

উদ্দীপকের মি. ইমনের দেশটির মাথাপিছু আয় ৬৪০ ইউএস ডলার। মাথাপিছু আয়ের পরিমাণ দ্বারা এ দেশটি নিম্ন আয়ের দেশকে নির্দেশ করে।

4 views

Related Questions