1 Answers

শিক্ষার্থীদের দেখা পাহাড়ি অঞ্চল বাংলাদেশের ভূপ্রকৃতির ভিত্তিতে টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণির অন্তর্গত।

টারশিয়ারি যুগে হিমালয় পর্বতশ্রেণি উত্থিত হওয়ার এসব পাহাড়ের সৃষ্টি হয়। এ অঞ্চলের পাহাড়সমূহকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে উদ্দীপকে উল্লিখিত পাহাড়শ্রেণি হলো দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে এ পাহাড়শ্রেণি বিস্তৃত। এর গড় উচ্চতা ৬১০ মিটার। বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ তাজিওডং (বিজয়) এবং অন্যান্য উচ্চতম পর্বতশৃঙ্গ কেওক্রাডং, মোদকমুয়াল প্রভৃতি এ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত।

পরিশেষে বলতে পারি, উদ্দীপকের মিরসরাই অঞ্চলের পাহাড়ের বৈশিষ্ট্যও তাই।

5 views

Related Questions