1 Answers

উদ্দীপকের রাহাত ও তার বন্ধুদের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে এ ব্যবসায় গঠন করে। এ ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। চুক্তি অনুযায়ীই অংশীদারগণের মধ্যে লাভ-লোকসান বণ্টিত হয়।
উদ্দীপকে রাহাত তার ২ জন বন্ধু নিয়ে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করে। এই ব্যবসায়টি গঠনের পেছনে তাদের উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন করা। প্রতিষ্ঠানটিতে মালিকের সংখ্যা দুইজনের বেশি এবং তারা এটি চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গঠন করে। চুক্তি অনুযায়ীই তারা ব্যবসায়টি পরিচালনা এবং লাভ-লোকসান ভাগ করে। এসব বৈশিষ্ট্যের সাথে অংশীদারি ব্যবসায়ের মিল আছে। সুতরাং, রাহাত ও তার বন্ধুদের ব্যবসায়টিকে মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায় বলা যায়।

5 views

Related Questions