1 Answers
মালিকানার ভিত্তিতে হুমায়ুনের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠনের আওতায় পড়ে।
এ ধরনের ব্যবসায় একক মালিকানার ভিত্তিতে গড়ে ওঠে। অল্প পুঁজি নিয়ে যেকোনো স্থানে এ ব্যবসায় গঠন করা যায়। মালিক নিজেই ব্যবসায় পরিচালনা করেন বলে এতে সফলতা অর্জন করা সহজ হয়। উদ্দীপকের হুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আত্মনির্ভরশীল হওয়ার জন্য তিনি বাড়ির পাশে একটি ফটোকপির দোকান দেন। তিনি একাই এর মূলধন বিনিয়োগ করেন। এখানে ফটোকপির পাশাপাশি তিনি গ্রাহকদেরকে ইন্টারনেটে পরীক্ষার ফরম পূরণ, রেজাল্ট প্রকাশ, মেইলের তথ্য বিনিময়, টার্ম পেপার প্রস্তুত প্রভৃতি সেবা দিয়ে থাকেন। এক্ষেত্রে ব্যবসায়ের সব কাজ হুমায়ুন নিজেই পরিচালনা করেন। আর মুনাফার সম্পূর্ণ অংশ তিনি নিজেই পান। আবার ক্ষতির দায় তাকেই নিতে হয়। এসব বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই হুমায়ুনের ব্যবসায়টিকে একমালিকানা ব্যবসায় বলা যায়।