1 Answers

উদ্দীপকের ব্যবসায়টি নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসায়।
এ ধরনের অংশীদারি ব্যবসায় কোনো নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য গঠিত হয়। মেয়াদ শেষে এ ব্যবসায় সাধারণভাবেই বিলোপসাধন হয়। উদ্দীপকের সাগুফতা ও শাহীদা দুই বান্ধবী চুক্তির মাধ্যমে একটি বুটিক হাউজ গড়ে তুলেছেন। এর মেয়াদকাল পাঁচ বছর। পাঁচ বছর পর এ ব্যবসায়টির সাধারণভাবেই বিলোপসাধন হবে। এক্ষেত্রে ব্যবসায়টি নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয়েছে। তাই বৈশিষ্ট্য অনুযায়ী সাগুফতা ও শাহীদার ব্যবসায়টিকে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসায় বলা যায়।

5 views

Related Questions