1 Answers

উদ্দীপকের নিবন্ধিত ব্যবসায় সংগঠনটি সমবায় সমিতির অন্তর্গত।
সমশ্রেণিভুক্ত ব্যক্তিরা সমান অধিকারের ভিত্তিতে একত্র হয়ে সমবায় সমিতি গড়ে তোলেন। তারা পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে সমিতি পরিচালনা করেন। এর মূল উদ্দেশ্য হলো সদস্যদের আর্থ- সামাজিক কল্যাণ সাধন।
উদ্দীপকের হাবিব ও আরও ৪২ জন অটোরিক্সাচালক একত্র হয়ে দৈনিক ১০০ টাকা করে জমা করেন। এরপর সঞ্চিত অর্থ দিয়ে একটি ব্যবসায় গঠনের উদ্যোগ নেন। তারা দেশের প্রচলিত আইন অনুযায়ী ২০,০০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করেন। এরপর ব্যবসায়টি গঠিত হয়। সাধারণত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ২০,০০০ টাকা ফি দিতে হয়। আর, এ ব্যবসায়ের সদস্যরা নিজেদের অবস্থার উন্নতির জন্য সংঘবদ্ধ হয়। এ ধরনের কার্যক্রম সমবায় সমিতির বৈশিষ্ট্যকে ইঙ্গিত করে। সুতরাং, উদ্দীপকে নিবন্ধিত ব্যবসায় সংগঠনটিকে একটি প্রাথমিক সমবায় সমিতি বলা যায়।

4 views

Related Questions