1 Answers
উদ্দীপকে জনাব তাপস ও তার বন্ধুদের গঠিত সংগঠনটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি।
পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। এ ধরনের কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়। এ কোম্পানি শেয়ার ও ঋণপত্র কেনার জন্য জনগণকে আহ্বান করতে পারে। উদ্দীপকে জনাব তাপস তার ২০ জন বন্ধুকে নিয়ে আইনগত সত্তাবিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। তারা তাদের কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর এর কাজ শুরু করে। প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের জন্য শেয়ার ও ঋণপত্র ইস্যু করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো পাবলিক লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব তাপসের সংগঠনটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি।
5 views
Answered