1 Answers
উদ্দীপকের সংগঠনটির প্রথম পর্যায়ের ধরন হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি।
এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই জন ও সর্বোচ্চ পঞ্চাশ জন হয়ে থাকে। এর পরিচালক সংখ্যা কমপক্ষে দুই জন। এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র কেনার আহবান জানাতে পারে না।
উদ্দীপকের জনাব আমিন ও তার চার বন্ধু মিলে একটি স্পিনিং মিল স্থাপন করেন। তাদের ব্যবসায়ের অনুমোদিত মূলধনের পরিমাণ ৮০ কোটি টাকা। এক্ষেত্রে তারা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেয় ও নিবন্ধনপত্র সংগ্রহ করে। এরপরই তারা ব্যবসায়ের কাজ শুরু করতে পেরেছে। আর প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা পাঁচ জন। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে না। এ বৈশিষ্ট্যের সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের মিল আছে। তাই, উল্লিখিত স্পিনিং মিলটিকে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা যায়।