1 Answers
উদ্দীপকের সান, মুন ও স্টার কর্তৃক পরিচালিত ব্যবসায়টি অংশীদারি সংগঠনের অন্তর্ভুক্ত।
এ ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গঠন করা হয়। ব্যবসায়ের সদস্যরাই এ ব্যবসায় পরিচালনা করে। তাই অংশীদাররা এ ব্যবসায় পরিচালনা করতে না পারলে ব্যবসায়ের বিলোপ হয়।
উদ্দীপকের সান, মুন ও স্টার তিন বন্ধু মিলে একটি ব্যবসায় গঠন করেছে। তারা সমঝোতার ভিত্তিতেই ব্যবসায়টি পরিচালনা করে। এছাড়া ব্যবসায়ের অর্জিত মুনাফা তারা চুক্তি অনুযায়ী ভাগ করে নেয়। কিন্তু সান সড়ক দুর্ঘটনায় মারা গেলে ব্যবসায় পরিচালনায় সমস্যা সৃষ্টি হয়। এজন্য •বাকি দুই সদস্য মিলে ব্যবসায়টির বিলোপ করে। এসব বৈশিষ্ট্যের সাথে অংশীদারি ব্যবসায়ের মিল আছে। তাই বলা যায়, উদ্দীপকের সদস্যদের গঠিত ব্যবসায়টি অংশীদারি সংগঠনের আওতাভুক্ত।