1 Answers
উদ্দীপকে উল্লিখিত সমিতি একতাই বল ও সাম্যতার নীতির আলোকে পরিচালিত হয়।
একতাই বল এ মূলনীতির ওপর সমবায় সমিতি গঠিত হয়। সমিতিতে ঐক্যই সদস্যদের মূল শক্তি। আবার, সমিতিতে সাম্যের নীতি বিশ্বাস করা হয়। এখানে সবাই সমান মর্যাদার অধিকারী হয়।
উদ্দীপকে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার অটোরিক্সা চালকরা নিজেদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে মাসিক চাঁদা দিয়ে একটি সমিতি গঠন করে। এক্ষেত্রে সকলে মিলে সমিতি গড়ে তুলেছে; যা একতাই বল নীতিকে প্রকাশ করছে। আবার, প্রতি মাস শেষে একটি করে অটোরিক্সা কিনে লটারির মাধ্যমে সমিতির সদস্যদের দেওয়া হয়। এক্ষেত্রে সমিতির সকল সদস্যকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। সাধারণত লটারিতে কারও ব্যক্তিগত পদমর্যাদা উল্লেখ করা হয় না। লটারিতে যার নাম আসবে, সে অটোরিক্সার মালিকানা পাবে। এটি সাম্যের নীতিকে প্রকাশ করে। সুতরাং, একতাই বল ও সাম্য নীতির আলোকে সমবায় সমিতিটি পরিচালিত হয়।