1 Answers
উদ্দীপকে উল্লিখিত রেশমা 'ক' নামক রাষ্ট্রের একজন সুনাগরিক। সুনাগরিক হিসেবে একজন ব্যক্তির যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে রেশমা তা পালন করার চেষ্টা করেছে।
একজন সচেতন ও সুনাগরিকের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা ও আইন মেনে চলা তার প্রধান দায়িত্ব। এর বাইরেও রয়েছে নিয়মিত কর দেওয়া, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা দেখানোর মতো দায়িত্ব। নাগরিকদের নিকট পবিত্র আমানত হলো ভোট। এ ভোট দেওয়ার ক্ষেত্রে সততা ও সুবিবেচনার পরিচয় দেওয়া নাগরিকদের দায়িত্ব। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারবে। অযোগ্য ও দুর্নীতিবাজরা, জনপ্রতিনিধি হতে পারবে না। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সুশাসন নিশ্চিত করতে পারবে। ফলে দেশের উন্নয়ন হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রেশমা উপযুক্ত প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সুনাগরিকের এ দায়িত্বটি পালন করেছে।