1 Answers

তিলোকের পিতার মৃত্যুর পর প্রথম করণীয় কাজটি হচ্ছে আদ্যশ্রাদ্ধ।

তিলোক তার পিতার মৃত্যুতে শোকাহত। বাবার আত্মার শান্তির জন্য আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দ্রব্য সামগ্রী পিতার উদ্দেশ্যে উৎসর্গ করেন। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ করণীয় তাকে বলা হয় আদ্যশ্রাদ্ধ। আদ্যশ্রাদ্ধের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার, জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। পাশাপাশি এ অনুষ্ঠান আত্মীয়স্বজন একত্রিত হয়ে মিলনমেলার সৃষ্টি হয়। আদ্যশ্রাদ্ধের পূর্ণনাম আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধ। একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে এ শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় বলে এর নাম একোদ্দিষ্ট শ্রাদ্ধ। এখানে মাত্র একজনের উদ্দেশ্যে শ্রদ্ধার সাথে দান করা হয়। এ সময় আসন, ছাতা, অন্ন, জল, তাম্বুল, মালা, বিছানা প্রভৃতি মৃত ব্যক্তির নামে মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়।

পরিশেষে বলা যায় যে, তিলোকের পিতার মৃত্যুর পর প্রথম করণীয় কাজটি আদ্যশ্রাদ্ধ ছিল।

4 views

Related Questions