1 Answers

উদ্দীপকে উল্লিখিত ফরহাদ সাহেবের প্রথম কাজ হলো রাষ্ট্রের আইন প্রণয়নে সহায়তা করা। এ কাজটি রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজের অন্তর্ভুক্ত।

সংবিধানের ৬৫নং অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এর উপর প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত হবে। সংবিধান অনুযায়ী সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন ও প্রচলিত আইন পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারে। উদ্দীপকের ফরহাদ সাহেব আইন পরিষদের একজন সদস্য হিসেবে এ কাজটিই করেছেন; যা রাষ্ট্রের অপরিহার্য কাজের অন্তর্ভুক্ত। এছাড়াও রাষ্ট্রের অপরিহার্য যেসব কার্য রয়েছে তাহলো- দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, র‍্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করা। সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে রাষ্ট্র স্থল, নৌ ও বিমান বাহিনী গড়ে তোলা, অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিভিন্ন চুক্তি সম্পাদন, আঞ্চলিক কোর্ট গঠন, বহিঃবিশ্বে অর্থনৈতিক বাজার সম্প্রসারণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ ইত্যাদি।

4 views

Related Questions