1 Answers

রহিম মিয়া সাহেবের কাজটি পরিবারের অর্থনৈতিক কাজ।
যেসব কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের ব্যবস্থা করা হয় সেগুলোই পরিবারের অর্থনৈতিক কাজ। পরিবারের প্রধান বা জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে অন্য সদস্যদের ভরণ-পোষণ অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি চাহিদা পূরণ করেন। আদিম সমাজেও পরিবারকে কেন্দ্র করে খাদ্যসংগ্রহ, শিকার এবং পরবর্তী সময়ে কৃষিকাজ, পশু পালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হতো। সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে পরিবারের অর্থনৈতিক কাজের পরিধি ও ধরনে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে পরিবারের সদস্যরা অফিস-আদালত, কলকারখানাসহ নানাবিধ প্রতিষ্ঠানে চাকরি এবং ব্যবসাসহ আত্মকর্মসংস্থানের মাধ্যমে আয় করছে।
উদ্দীপকে বলা হয়েছে, কামাল সাহেব ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি চাকরি থেকে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণ করেন। এ থেকে বোঝা যায়, কামাল সাহেবের কাজটি পরিবারের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions