1 Answers
উদ্দীপকে শারমিন যে দায়িত্ব পালন করে তা পরিবারের শিক্ষামূলক কাজ।
পরিবারকে সমাজজীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই একটি শিশু বর্ণমালার সাথে পরিচিত হয়। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণ শিক্ষা লাভের প্রথম সুযোগ ঘটে পরিবারে। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর সন্তানের জীবনে পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকে বলা হয়েছে, শারমিন তার সন্তান রায়হান ও মায়মুনাকে স্কুলে আনা-নেওয়াসহ লেখাপড়ার পুরো দায়িত্ব সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করে থাকেন। এখানে পরিবারের শিক্ষামূলক কাজ প্রতিফলিত হয়েছে। কেননা সন্তানকে স্কুলে পাঠানো ও লেখাপড়া শেখানো পরিবারের শিক্ষামূলক কাজ। এছাড়া শিশু সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণ পরিবার থেকেই শেখে। শিশুদের মধ্যে এসব বোধ জাগানো পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, শারমিনের কাজটি পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত।