1 Answers
উদ্দীপকে 'V' গ্রামের জনগণ যে কাজগুলো করে, তা রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলির অন্তর্ভুক্ত।
সমাজের সামগ্রিক উন্নতির জন্য, নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক কাজসমূহকে ঐচ্ছিক বা গৌণ কাজ বলে। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যতবেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলি ততবেশি বিস্তৃত। গৌণ কার্যাবলির মধ্যে রয়েছে রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে গড়ে তোলা জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণ, জনগণের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য যেমন- চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সরবরাহ প্রক্রিয়া সচল রাখা; শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ও প্রসার; অবকাঠামোগত উন্নয়ন; জনগণের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য রাষ্ট্রীয় ঐতিহ্য তুলে ধরা; জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা; রাষ্ট্রের বিশাল কর্মীবাহিনীকে পরিচালনা করা ইত্যাদি। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'V' গ্রামের জনগণের করা কাজগুলো গৌণ বা ঐচ্ছিক কাজ।