1 Answers

জর্জ ও তার বন্ধুরা পাঠ্যপুস্তকের জীবন শিক্ষার আলোকে ঈশ্বরের বাক্য প্রচার করত। এ সম্পর্কে ব্যাখ্যা হলো-

 ঈশ্বর পরিকল্পিতভাবে এ পৃথিবী সৃষ্টি করেছেন এবং একটি বিশেষ উদ্দেশ্যে আমাদের এ পৃথিবীতে পাঠিয়েছেন। ঈশ্বর মানুষকে নানা সময়ে বিভিন্ন দায়িত্ব দিয়ে তা পালনের জন্য আহ্বান করেন। এটিকে বলা হয় জীবনান। এটি আমাদের জীবনে নানাভাবে গুরুত্বপূর্ণ। জীবনান আবিষ্কার করতে হয় এবং সাড়া দিতে হয়।

উদ্দীপকের জর্জ ও তার বন্ধুদেরও ঈশ্বর আহ্বান করেছেন তার বাণী প্রচার কাজের জন্য এবং এ শিক্ষার আলোকেই ঈশ্বরপুত্র যীশুকে ভালোবেসে দৃঢ়ভাবে বিশ্বাস করে জর্জ যীশুর প্রকৃত শিষ্য হয়েছে এবং সে নিয়মিত গির্জায় যায় ও প্রার্থনা করে। বিভিন্ন অনুষ্ঠানে ঈশ্বরের বাণী প্রচার করে এবং তার কয়েকজন বন্ধুও তার সাথে থেকে ঈশ্বরের ইচ্ছায় সেবামূলক কাজ করছেন। যীশু যেমন পিতরকে তার মেষদের দেখাশোনার জন্য আহ্বান করেছেন; প্রেরণকাজের জন্য শিষ্যদের দায়িত্ব দিয়ে বিভিন্ন দেশে পাঠিয়েছেন।

জীবনাহ্বান হলো স্বাধীনতার আহ্বান। পরম পিতা ঈশ্বর কারও উপর আহ্বান চাপিয়ে দেন না, তিনি মানুষকে আহ্বান করেন যেন মানুষ স্বাধীনভাবে ও স্বেচ্ছায় তার ঐশআহ্বানে সাড়া দেয়। এ সাড়াদানের মাঝেই মানবজীবনের সফলতা ও পূর্ণতা নিহিত রয়েছে। 

মূলকথা: জীবনাহবানের গুরুত্ব।

5 views

Related Questions