1 Answers
একজন শিক্ষিত ব্যক্তি চাইলে সমাজের আরও দশজন ব্যক্তির মাঝে তার শিক্ষার আলোটা পৌঁছিয়ে দিতে। কিন্তু আমরা স্বার্থপরের মতো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আয়ুস তা করে নি। মাধ্যমিক পরীক্ষায় G.P.A-5 পাওয়ার পর যখন গৌতম তার ছেলেকে পড়ানোর প্রস্তাব নিয়ে আসে তখন তা গ্রহণ করে আয়ুস অনেক অর্থ উপার্জন করতে পারত। কিন্তু সে কখনো বিদ্যা নিয়ে ব্যবসায় করতে 'চায় নি। সমাজের মানুষের মঙ্গলের জন্য আয়ুস তার বিদ্যা বিতরণ করতে চেয়েছে। সে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। সমাজ থেকে অন্ধকার, অশিক্ষা, কুসংস্কার, অজ্ঞতা দূর করার জন্য ব্যক্তিগত স্বার্থের কথা সে চিন্তা করে নি। সকল লোভ সংবরণ করে সে দরিদ্র ছেলেমেয়েকে লেখাপড়া শিখিয়ে সমাজে শিক্ষার আলো ছড়ায়। উপহার হিসেবে পাওয়া দশ হাজার টাকা সে দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করে তাদের বই কেনার জন্য। এভাবে আয়ুস শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা পালন করে।