1 Answers
অনুপ জয়দেবপুর উপজেলায় বদলি হয়ে সেখানকার বিপথগামী তরুণ সমাজকে সঠিক পথে ফিরে নিয়ে আসে। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি কৃষ্ণধর্ম প্রচারে আত্মনিয়োগ করে। বিদ্বান, মূর্খ, ব্রাহ্মণ, চঞ্চল, ধনী-দরিদ্র সকলের মধ্যে হরিভক্তি ও প্রেমধর্ম বিতরণ করে। সকলকে সে এক কৃষ্ণনামে আবদ্ধ করে। অনুপ প্রচার করে ধর্মতত্ত্বের কোনো বিচার-বিশ্লেষণ বা তর্ক-বিতর্ক নেই। আচার-অনুষ্ঠানের কোনো বাড়াবাড়ি নেই; শুধু প্রেম বিতরণ আর কৃষ্ণনাম গান। এভাবে অনূপ প্রেমভক্তি আর কৃষ্ণনাম প্রচারের মাধ্যমে যে অনেক পাপী-তাপীকে উদ্ধার করে। সকল মানুষকে সে কৃষ্ণভক্তরূপে ভালোবেসেছে। তার এ জীবোদ্ধারের কথা সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। দলে দলে লোকজন তার কাছে ছুটে আসতে থাকে। এর ফলে হিন্দুধর্ম ও সমাজ জীবনে এক বিরাট আন্দোলনের সৃষ্টি হয়। সকলে সমস্ত রকম ভেদাভেদ ভুলে এক সারিতে এসে দাঁড়ায়। সার্থক হয় অনূপের প্রেমভক্তি, মহানুভবতা, উদারতা ও কৃষ্ণনামের আন্দোলন। এভাবে অনুপ সমাজে জীবোম্বারে ভূমিকা পালন করে।