শিমূলকে ফিরিয়ে আনার জন্য মিলন এবং রাহুলের ভূমিকা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শিমূলকে ফিরিয়ে আনার জন্য মিলন ও রাহুলের ভূমিকা পাঠ্যবইয়ে শিষ্যদের প্রতি যীশুর ভালোবাসার বহিঃপ্রকাশ। নিচে এর বিশ্লেষণ করা হলো-
বন্ধুত্ব একটি অতি প্রাচীন ও সর্বজনীন মূল্যেেবাধ, মানব ইতিহাসে বন্ধুত্ব হলো বিশ্বাসের অভিজ্ঞতা: সুসম্পর্ক ও বন্ধুত্বের মধ্য দিয়েই মানুষ ঈশ্বর ও মানুষকে বিশ্বাস করতে শেখে। বিশ্বাস হলো জীবনের ভিত্তি, প্রথম সামুয়েলের ২০তম অধ্যায়ে আমরা দাউদ ও যোনাথনের বন্ধুত্বের অপূর্ব সুন্দর ঘটনাটি দেখতে পাই। রাজা শৌল যখন হিংসার বশবর্তী হয়ে দাউদকে হত্যা করতে দৃঢ়সংকল্প, তখন রাজা শৌলের পুত্র যোনাথন তার বন্ধু দাউদকে কোনো না কোনোভাবে রক্ষা করেছেন। পিতার বিরোধিতা করেও তিনি তার বন্ধুর প্রাণ রক্ষা করেছেন। বন্ধুর প্রতি বিশ্বস্ততার এ অনন্যসুন্দর ঘটনাটি তাদের পরস্পরকে একটি সমৃদ্ধ জীবন দিয়েছে। মিলন ও রাহুল যেমন শিমূলকে ফেরানোর আপ্রাণ চেষ্টা করে বিশ্বস্ত বন্ধুর প্রমাণ দিয়েছে।
যীশু বলেছেন, "তোমরা, শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল, বিনম্র-হৃদয় আমি, দেখো, পাবে তোমরা প্রাণের আরাম, কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘুভার।" এ কথার মধ্যে যীশুর বন্ধুসুলভ আমন্ত্রণ রয়েছে। বিশ্বাসে সাড়া দিয়ে আমরা তার বন্ধু হয়ে উঠলে তিনি কোমলতা, উষ্ণ ভালোবাসা, দয়া, প্রশান্তি ও মমতায় আমাদের জীবন ভরিয়ে তুলবেন। তাই অসীম বিশ্বাসে তার বন্ধু হয়ে উঠলে আমরা হয়ে উঠব সমৃদ্ধ।
শিষ্যদের মধ্যে একজন, যাকে যীশু বিশেষ স্নেহের চোখে দেখতেন, সে তখন তাকিয়ায় হেলান দিয়ে তাঁর পাশ ঘেঁষেই বসেছিল। যীশু তাঁর সব শিষ্যকেই ভালোবাসতেন, স্নেহ ও বিশ্বাস করতেন; তাদের সান্নিধ্য ও সাহচর্য তিনি উপভোগ করতেন। যোহনকে তিনি একটু ভিন্ন বা বিশেষ স্নেহের চোখেই দেখতেন এবং যোহনও তা বুঝতেন। এ বিশ্বাস ও ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই তার লিখিত মঙ্গলসমাচারে যীশুকে অনেক গভীরভাবে তিনি উপস্থাপন করতে পেরেছিলেন, এটি ছিল তার একান্ত ব্যক্তিগত বিশ্বাস ও ভালোবাসার, অভিজ্ঞতা; এ কারণেই তারা অনেক বেশি আন্তরিক ও অন্তরঙ্গ হতে পেরেছিলেন।
যীশু শিষ্যদের বলেন, "আমার আদেশ হলো এই আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা আর কিছুই নেই। তোমরা আমার বন্ধু, অবশ্য আমি তোমাদের যা করতে বলেছি, তোমরা যদি তাই কর। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ প্রভু যে কী করছেন, দাসের তো তা জানার কথা নয়। তোমাদের আমি এজন্যই বন্ধু বলছি যে, আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি, সবই তোমাদের জানিয়েছি।"
বন্ধুকে ঘিরে বিশ্বস্ততা ও বিশ্বাসের আলোকে জীবন আলোকিত করার একটি অপূর্ব সুন্দর নির্দেশনা। বিশ্বস্ত বন্ধু মণিমুক্তার চেয়ে দামি, একটি নিরাপদ আশ্রয়: যাকে লাভ করে আমরা সত্যি সত্যি ঐশ্বর্যমণ্ডিত হয়ে উঠি। যদিও শিমুলের দুর্ভাগ্য যে সে মিলন ও রাহুলের মতো বন্ধুর ভালোবাসার মূল্যায়ন করতে পারেনি।
মূলকথা: শিমূলকে খারাপ পথ থেকে ফেরানোর চেষ্টা।