1 Answers

উদ্দীপকের জনাব শাকিলের ব্যবসায়ের সুনাম ফিরিয়ে আনার জন্য নৈতিকতার বিষয়টির প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি।

নৈতিকতা হলো মানুষের ভালো-মন্দ বিচার করার ক্ষমতা। মানুষ তার বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে ক্ষতিকর ব্যবসায়িক কাজ থেকে দূরে থাকে। ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত চিন্তা করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। ফলে ব্যবসায়ে সুনাম প্রতিষ্ঠা হয়।

উদ্দীপকের জনাব শাকিল কম মূল্যের খাবার বেশি মূল্যে বিক্রি করেন। বেশি মুনাফা অর্জনের আশায় তিনি বার্মা থেকে আগত শরণার্থীদের নিম্নমানের খাবার দেন, যা তার প্রতিষ্ঠানের নৈতিকতা ও সুনাম নষ্ট করে।

এমন পরিস্থিতিতে জনাব শাকিল নৈতিকতা বজায় রাখতে পারেন। তিনি শরণার্থীদের ভালো ও উন্নতমানের খাবার ন্যায্যমূল্যে সরবরাহ করতে পারেন। এতে তার হোটেলের প্রতি ক্রেতাদের আস্থা বাড়বে। একই সাথে তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণগত মান বজায় রেখে খাবার সরবরাহ করতে পারেন। নৈতিকতার দিকটি বিচার করে তিনি ব্যবসায় করলে তার হোটেলে বিক্রি বাড়বে। ফলে ব্যবসায়ের সুনাম বাড়বে। তাই বলা যায়, জনাব শাকিল নৈতিক দিক বিবেচনা করে ব্যবসায় করলে সুনাম ফিরিয়ে আনতে পারবেন।

5 views

Related Questions