1 Answers

মি. ইয়ামিনকে ব্যাংক সংরক্ষণমূলক সহায়তা দিয়েছে এবং উদ্যোগ উন্নয়নে এর প্রয়োজনীয়তা আছে।

নতুন প্রতিষ্ঠানকে সব ধরনের বাধা দূর করে ধারাবাহিক উৎপাদনে টিকে থাকতে সহায়তা করে সংরক্ষণমূলক সহায়তা। এতে ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের পথের প্রতিবন্ধকতাগুলো দূর হয়। শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধীকরণ, পুঁজির সংস্থান, অবকাঠামোগত উপাদান, কর অবকাশ, ভর্তুকি দেওয়া প্রভৃতি সংরক্ষণমূলক সহায়তার অন্তর্গত।

উদ্দীপকের মি. ইয়ামিন 'লংমার্চ' নামে একটি জুতার কারখানা স্থাপন করেন। তিনি কারখানাটির সম্প্রসারণ করতে চান। এক্ষেত্রে তিনি ব্যাংক থেকে ঋণ সহায়তা পান। পরবর্তীতে প্রতিষ্ঠানটি বাজারে ইতিবাচক প্রভাব তৈরিতে সক্ষম হয়।

মি. ইয়ামিন জুতার কারখানা সম্প্রসারণে ব্যাংক থেকে অর্থসংস্থান করেন। কারণ, তার একার পক্ষে মূলধন যোগান দেওয়া সম্ভব ছিল না। প্রয়োজনীয় ঋণ সহায়তা পেয়ে তিনি ধারাবাহিক উৎপাদন বজায় রাখতে পারবেন। এতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী জুতা সরবরাহ করা সম্ভব হবে। ফলে তিনি প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে পারবেন। ব্যবসায়ের সম্প্রসারণে এ ধরনের অর্থসংস্থান হলো সংরক্ষণমূলক সহায়তা। সুতরাং, মি. ইয়ামিন পরবর্তীতে ব্যাংক থেকে সংরক্ষণমূলক সহায়তা পেয়েছেন।

6 views

Related Questions