উল্লিখিত 'আশার আলো' সংস্থাটির সফলতা অর্জনে সম্পাদিত কাজের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উল্লিখিত 'আশার আলো' সংস্থাটির সফলতা অর্জনে সম্পাদিত 'পরিকল্পনা' কাজের প্রয়োজনীয়তা অপরিসীম।
পরিকল্পনা হলো ভবিষ্যৎ কাজের দিকনির্দেশনা। এর মাধ্যমে আগে থেকে নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় অন্যান্য কাজ করা সহজ হয়। এছাড়া, নির্দিষ্ট নিয়ম অনুসরণে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।
উদ্দীপকে 'আশার আলো' সংস্থাটি সমাজের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষকে বিভিন্ন সহায়তা দিয়ে থাকে। এটি বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা ঠিক করে। কাজ শুরুর আগেই সংস্থাটি চিন্তা-ভাবনা করে নেয়। এটি পরিকল্পনা কাজের সাথে সম্পর্কিত।
আশার আলো সংস্থাটি পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নির্দিষ্ট করণীয় সম্পর্কে জানতে পারে। এতে কোন কাজে কত সময় ও কতজন কর্মী প্রয়োজন, তা বোঝা যায়। ফলে দক্ষতার সাথে কাজ করা সম্ভব হয়। আর কাজের ক্ষেত্রে উপায়-উপকরণ ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। এছাড়া, নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ করতে প্রতিষ্ঠানের সবার জন্য দলবদ্ধ প্রচেষ্টা তৈরি হয়। তাই বলা যায়, পরিকল্পনা প্রণয়ন কাজটি প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।