1 Answers
সাওম সালাতের মতোই ফরজ ইবাদত' আশার এ বক্তব্যের ধর্মীয় গুরুত্ব অপরিসীম।
সাওম এমন এক ইবাদত, যা মানুষের লোভ-লালসা, কামভাব, ক্রোধ, হিংসা ইত্যাদিকে প্রশমিত করে। এটিকে এজন্য আল্লাহর রাসুল (স.) ঢাল হিসেবে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, সাওম পালনকারীর বিশেষ মর্যাদা দিয়ে মহান আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, “সাওম আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দিব।” সাওমের কারণে সাওম পালনের মাসকেও মহিমান্বিত করা হয়েছে। পুরো রমজান মাসকে আল্লাহ রহমত, মাগফিরাত ও নাজাত দিয়ে সাজিয়ে দিয়েছেন। এ মাসকে অন্য মাসের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, "রমজান মাস এমন মাস, যে মাসে আল কুরআন নাজিল করা হয়েছে, এ মাসেই আল্লাহ রেখেছেন হাজার রজনীর শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর।"
উদ্দীপকে বর্ণিত হয়েছে, ঈদের ছুটিতে আশা মামাবাড়িতে এসে দেখে তার মামাতো ভাই এসএসসি পরীক্ষার্থী; কিন্তু রোযা থাকে না। তখন আশা আলোচ্য উক্তিটি করে।
সুতরাং বলা যায়, আশার বক্তব্যের ধর্মীয় গুরুত্ব অপরিসীম।