1 Answers

আশার আলো সংস্থাটির সম্পাদিত ব্যবস্থাপনা কাজটি হলো পরিকল্পনা।

ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা। এর মাধ্যমে কখন, কী কাজ, কীভাবে করতে হবে, তার ধারণা পাওয়া যায়। এতে ভবিষ্যৎ কাজের দিকনির্দেশনা পাওয়া যায়।

উদ্দীপকে বলা হয়েছে, আশার আলো একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এটি প্রতি বছর কাজের শুরুতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কে, কী কাজ, কোথায়, কীভাবে, কখন করবে, তা আগে থেকে প্রতিষ্ঠানটি ঠিক করে নেয়। এক্ষেত্রে আশার আলো ভবিষ্যৎ সামনে রেখে প্রয়োজনীয় কাজ নির্দিষ্ট করে। এতে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ করা সহজ হয়। এভাবে কাজ করার আগে প্রয়োজনীয় বিষয় নির্ধারণের সাথে পরিকল্পনার মিল আছে। সুতরাং, আশার আলো পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে প্রতি বছরের কাজ শুরু করে।

 

5 views

Related Questions