1 Answers
শহীদ মিয়ার সম্পাদিত ইবাদত হলো সালাত।
একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসুল (স.) বলেছেন, “যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নূর হবে।” (তাবারানি)
উদ্দীপকের শহীদ মিয়া নামাযের সময় হলেই দোকান বন্ধ করে কর্মচারীদের নিয়ে মসজিদে যান। জামাতে সালাত আদায় করেন।
মহানবি হযরত মুহাম্মদ (স.) জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন। তিনি বলেন, "জামাতে সালাত আদায় করলে একাকী আদায় করার চাইতে সাতাশ গুণ বেশি সওয়াব পাওয়া যায়।” (বুখারি ও মুসলিম)
আর আল্লাহ তায়ালাও সালাতকে জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, وَارْ كَعُوا مَعَ الرَّاكِعِينَ
অর্থ: “তোমরা রুকুকারীদের সাথে রুকু কর।" (সূরা আল-বাকারা: ৪৩)