1 Answers

উদ্দীপকে বর্ণিত সংস্থাটি জাতিসংঘ।

২৪ অক্টোবর ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয়। বিশ্বের প্রতিটি স্বাধীন রাষ্ট্র এর সদস্য। এর পাঁচটি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট রয়েছে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি (তত্ত্বাবধায়ক) পরিষদ এবং আন্তর্জাতিক আদালত এ পাঁচটি অঙ্গ সংগঠন নিয়ে জাতিসংঘ পঠিত। জাতিসংঘের সকল সদস্য সাধারণ পরিষদের সদস্য। একে 'বিতর্ক সভা' বলা যায়। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ। ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী রাষ্ট্র নিয়ে এটি গঠিত হয়। স্থায়ী রাষ্ট্রগুলোর ভেটো প্রদান ক্ষমতা রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে এসব ক্ষেত্রে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি। স্বাধীনতা প্রাপ্ত নয়, এমন বিশেষ এলাকার তত্ত্বাবধানে অছি পরিষদ গঠিত। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা আন্তর্জাতিক আদালতের কাজ। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। যার প্রধান নির্বাহীকে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব বলা হয়। আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত।

উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত তিন্নির বাবা একটি বিশেষ সংস্থার অধীনে লিবিয়াতে কর্মরত ছিলেন। অর্থাৎ তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। 

উপরিউক্ত আলোচনার মাধ্যমে জাতিসংঘের গঠনপ্রক্রিয়া সম্বন্ধে সুচারুভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে বলে আমি মনে করি।

5 views

Related Questions