1 Answers

উদ্দীপকের উল্লিখিত অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টের গঠন বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো—

  • ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট অর্ধভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এটি লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত।
  • ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ম্যাট্রিক্স বিদ্যমান। এই ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে। এতে একটি DNA অণু বিদ্যমান।
  • স্ট্রোমাতে সুবিন্যস্ত ৪০-৮০টি পিপা আকৃতির গ্রানা (বহুবচনে) থাকে। একটি গ্রানামে (একবচনে) ৫-২৫টি গ্রানাম চাকতি থাকে।
  • দু'টি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক গ্রানাম চাকতি সূক্ষ্ম নালিকা দিয়ে সংযুক্ত থাকে। এই সংযোগকারী নালিকাকে স্ট্রোমা ল্যামেলী বলে।
  • গ্রানাম চাকতির ঝিল্লির ভিতরের দিকে বহু স্ফটিকাকার বস্তু সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। এদের কোয়ান্টোজোম বলে।
4 views

Related Questions