1 Answers
উদ্দীপকে B-চিহ্নিত চিত্র দ্বারা প্যারেনকাইমা টিস্যুকে বোঝানো হয়েছে। নিচে এ টিস্যুর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকে উল্লিখিত চিত্র C হলো প্যারেনকাইমা টিস্যু। উদ্ভিদদেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ করা যায়। এ টিস্যুর কোষগুলো জীবিত সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত ও প্রোটোপ্লাজমপূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এদের কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। আবার জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা ও খাদ্যদ্রব্য পরিবহন করা।
4 views
Answered