1 Answers
উদ্দীপকের মহান ব্যক্তি হলেন মুহাম্মদ ইবনে জারির আত- তাবারি (র.)। তাঁর রচিত বিখ্যাত তাফসির গ্রন্থের নাম হলো- 'জামিউল বায়ান আন তাবিলি আয়িল কুরআন'। যা সংক্ষেপে তাফসিরে তাবারি নামে সবার নিকট সুপরিচিত। এ তাফসিরটির বৈশিষ্ট্য হলো-
১. পবিত্র হাদিসের আলোকে এ তাফসির প্রণয়ন করা হয়েছে।
২. এ তাফসিরে ঐতিহাসিক ও সমালোচনামূলক গবেষণা করা হয়েছে।
৩. পবিত্র কুরআনের সূক্ষ্ম বিশ্লেষণ করা হয়েছে।
৪. তাফসির প্রণেতার অগাধ পান্ডিত্য ও সূক্ষ্ম বিশ্লেষণমূলক শক্তির প্রকাশ ঘটেছে।
৫. তাফসিরটি অত্যন্ত নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য।
৬. তাফসিরটির উপস্থাপনা চমৎকার ও সাবলীল।
৭. তাফসিরটি ছাত্র-শিক্ষক, আমজনতাসহ সবার নিকট দারুণভাবে সমাদৃত।
5 views
Answered