1 Answers

উদ্দীপকের মহান ব্যক্তি হলেন ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি (র.)। তিনি তাঁর রচিত তাফসিরে তাবারির জন্য মুসলিম বিশ্বে ও পাশ্চাত্য পন্ডিতদের কাছে পরম শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সুপরিচিত। তাঁর প্রকৃত নাম মুহাম্মদ, উপনাম আবু জাফর, পিতার নাম জারির। তিনি ৮৩৯ খ্রিষ্টাব্দে তাবারিস্তানের আমূল নামক স্থানে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে তিনি পবিত্র কুরআন মুখস্থ করে ফেলেন। তিনি একজন প্রখ্যাত মুফাসসির, আরব ঐতিহাসিক ও ইমাম ছিলেন। তিনি পবিত্র কুরআনের বিশুদ্ধ তাফসির (ব্যাখ্যা) করেন। ইতিহস বিষয়েও তিনি একটি গ্রন্থ রচনা করেন। তাঁর তাফসির গ্রন্থটির নাম 'জামিউল বায়ান আন তাবিলি আয়িল কুরআন' এবং ইতিহাস গ্রন্থটির নাম 'তারিখ আর- রুসুল ওয়াল মুলুক'। তাফসির ও ইতিহাস বিষয়ে তাঁর এ গ্রন্থ দুটি প্রসিদ্ধ। তিনি তাঁর তাফসির গ্রন্থে পবিত্র কুরআনের তাফসির প্রণয়নে অগাধ পান্ডিত্য ও সূক্ষ্ম-বিশ্লেষণ শক্তির পরিচয় দেন। তিনি তাফসির সম্পর্কীয় প্রচুর হাদিস সংগ্রহ করেন এবং হাদিসের আলোকে পবিত্র কুরআনের তাফসির প্রণয়ন করেন। এ কারণে তাঁর তাফসির গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য। পাশ্চাত্য পণ্ডিতদের কাছে ঐতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এ তাফসির গ্রন্থটি বিশেষভাবে সমাদৃত। এছাড়া তাঁর প্রণীত ইতিহাস গ্রন্থে ধর্মীয় নীতি ও আইন সম্পর্কীয় বিষয়ে বহু বিবরণ উপস্থাপন করেন তিনি। এ মাহান ব্যক্তি ৯২৩ খ্রিষ্টাব্দে বাগদাদে ইন্তেকাল করেন।

6 views

Related Questions