1 Answers

উদ্দীপকে 'A' ব্যক্তি বলতে মাননীয় প্রধানমন্ত্রী এবং 'B' বলতে রাষ্ট্রপতিকে বোঝানো হয়েছে। সংসদী সরকারব্যবস্থায় প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী হলেও প্রজাতন্ত্রের সকল কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। তাই উক্তিটিকে আমি যথার্থ বলে মনে করি।

সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তাঁর নামে পরিচালিত হয়। তবে তাঁর হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। যেমন- সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারও পরামর্শ গ্রহণ করেন না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ ও দপ্তর বণ্টন করেন। রাষ্ট্রপতি এটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাবরক্ষক নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগদান করেন। রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন। প্রতিটি নতুন সংসদের প্রথম অধিবেশনে ও প্রতি নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেন ও প্রধানমন্ত্রীর পরামর্শে ভেঙে দিতে পারেন। সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এছাড়া দন্ড মওকুফ করা এবং সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সুপারিশ অবশ্যই লাগবে। তাছাড়া সর্বাধিনায়ক হিসেবে বহিঃআক্রমণ মোকাবিলার জন্য যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা তিনি গ্রহণ করে থাকেন। এছাড়াও দেশে নিরাপত্তা বা জনগণের অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করে থাকেন।

4 views

Related Questions