1 Answers
"উদ্দীপকের কালামের সাহায্য মানবিক কিন্তু বৈপ্লবিক নয়।"- মন্তব্যটি যথার্থ।
স্রষ্টার কাছে পৃথিবীর সব মানুষই সমান। জগতে মানুষে মানুষে যে পার্থক্য দেখা যায় তা মানুষের স্বার্থের কারণে তৈরি। সাম্যবাদের দৃষ্টিতে এবং মানবিকতার দিক থেকে মানুষের এ বিভেদ অর্থহীন। কাজেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের মধ্যে মানবিকতাবোধ ও বিবেকবোধ থাকা উচিত। সবারই মানবকল্যাণে এগিয়ে আসা উচিত।
উদ্দীপকের কালাম মানবিকতাবোধসম্পন্ন মানুষ। সে নিজের স্বার্থকে বড় করে না দেখে মানবকল্যাণে আত্মনিয়োগ করেছে। অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য অটোবাইকচালক দুলালকে টাকা দিয়ে সাহায্য করেছে। এখানে বিদেশে যাওয়ার জন্য জমানো টাকা থেকে কালাম দুলালকে যে সাহায্য করেছে তা মানবিক। 'মানুষ' কবিতায় কবি এ ধরনের মানবিক মানুষ প্রত্যাশা করেছেন। আর আজাদের মতো অমানবিক ব্যক্তিদের প্রতি কবি ঘৃণা প্রকাশ করেছেন। উদ্দীপকের কালামের এই মানবিক সহায়তা মানবকল্যাণে আত্মনিয়োগের শামিল। 'মানুষ' কবিতায় কবি মোল্লা-পুরোহিতের বিরুদ্ধে যে চেতনার জাগরণ প্রত্যাশা করেছেন তা উদ্দীপকে নেই।
'মানুষ' কবিতায় কবি একজন ক্ষুধার্ত মানুষের প্রতি মোল্লা-পুরোহিতের অমানবিক আচরণ এবং তার প্রতিকারের কথা বলেছেন। যারা ধর্মের নামে নিজেদের আধিপত্য বিস্তার করে স্বার্থ হাসিল করে তাদের নিশ্চিহ্ন করতে কবি বীর যোদ্ধাদের বিপ্লবী চেতনাকে স্মরণ করেছেন। তিনি বিপ্লবী চেতনায় দীপ্ত হয়ে বলেছেন- খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? তিনি সেই তালা হাতুড়ি-শাবল চালিয়ে ভেঙে ফেলতে বলেছেন। উদ্দীপকের কালামের মধ্যে এ বিপ্লবী চেতনা প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।