1 Answers
দৃশ্যকল্প-১ এ রোবটের কথা বলা হয়েছে। রোবটের গঠন বৈশিষ্ট্য নিম্নরূপ:
১. পাওয়ার সিস্টেম: রোবটের পাওয়ার এর জন্য সাধারণত লেড এসিড দিয়ে রিচার্জেবল ব্যাটারি তৈরি হয়।
২. ইলেকট্রিক সার্কিট: হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমের রোবটকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
৩. ঘূর্ণায়মান বডি: রোবটে চাকা, যান্ত্রিক পা এবং স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি যুক্ত থাকে।
৪. একচুয়েটর: রোবটের হাত-পা নড়াচাড়া করার জন্য কতকগুলো বৈদ্যুতিক মোটরের সাহয্যে নেওয়া হয়। এগুলো হাত ও পায়ের পেশির মতো কাজ করে।
৫. মস্তিষ্ক বা প্রসেসর: রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ধরনের কলা-কৌশল ও আচরণের কারণে মস্তিষ্কে প্রোগ্রাম দিতে হয়।
৬. ম্যানিউপুলেশন: একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করা হলো ম্যানিউপুলেশন। হাত বা পায়ের আঙুল নাড়াচাড়া করে কোনো অংশকে ধরতে ব্যবহৃত হয়।
৭. অনুভূতি: রোবটের অনুভূতির জন্য হাত বা পায়ের কোনো জায়গায় স্পর্শ করলে সে জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার ক্ষমতা থাকে।